দরগাহ গোরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক হুইপ আসপিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে এদিন বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (র.) দরগাহে তৃতীয় জানাজা শেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে জানাজায় রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ-২ আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী ও মরহুমের ছেলে ব্যারিস্টার আমিনুল হক। এছাড়াও জানাজায় অংশ নেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিগণ।
এর আগে সকালে মরহুমের মরদেহ ঢাকা থেকে সুনামগঞ্জ এসে পৌঁছে। পরে তাঁর মরদেহবাহী কফিন নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে। সেখানে তাঁর সহকর্মী ও অনুজ আইজীবীগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুনামগঞ্জ পৌরসভার সামনে এনে রাখা হয়। এখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, প্রবীন এই আইনজীবীর মৃত্যুতে সুনামগঞ্জে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিদকার-এর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সৈয়দ শামছুল ইসলাম, আবুল মজাদ চৌধুরী, রবিউল লেইছ রোকেশ, মল্লিক মঈন উদ্দিন, স্বপন কুমার দাশ রায়, আব্দুল হক, শেরে নূর আলী, আবুল বাশার ও সাহেল আহমদ প্রমুখ।
গত বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed