Main Menu

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৪৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৭ জনের দেহে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ১১৩৭ জনই আছে। এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৬ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৪ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।

এসময় ৮৪৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৫.৫৬ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ১৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জের ৬২১৭ জন, মৌলভীবাজারের ৭৯৯৮ জন ও হবিগঞ্জের ৬৫৯১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৬০ জন। এনিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ১৫১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১০৬ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed