Main Menu

বাদ পড়া শাবি শিক্ষার্থীদের দ্রুত টিকা নেয়ার আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের এনআইডি দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করতে বলা হয়েছে। একই সাথে যারা রেজিস্ট্রেশন করেছে, তবে টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি অথবা ১ম ডোজ নিয়েছেন, ২য় ডোজ নিতে পারেননি তাদের নিজ উদ্যোগে টিকা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, যাদের এনআইডি নেই তাদেরকে লিংক এর মাধ্যমে জন্ম নিবন্ধন নম্বর লিখে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক রেজিস্ট্রেশন করে পরবর্তিতে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে টিকার জন্য নিবন্ধিত হতে হবে। লিংকটি পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।

Share





Related News

Comments are Closed