Main Menu

বাংলাদেশ ব্যাংক ক্লাব কর্মকর্তাদের অভিষেক সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেছেন পেশাগত কাজের পাশাপাশি কর্মকর্তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে সকলকে করোনাকালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

বুধবার বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ক্লাবের বিদায়ী সভাপতি জলি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম। জুয়েল কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম ও বিদায়ী সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস।

অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ পাঠ করান নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর। প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, সৈয়দ শোয়েবুর রহমান, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, এ,টি,এম, আব্দুল­াহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলমসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed