Main Menu

আসপিয়া’র মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বারবার নির্বাচিত সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে আমরা এক গুনীজনকে হারালাম। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির জন্য সংগ্রাম করে গেছেন। অভিভাবকতুল্য এই প্রবীণ নেতার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

মরহুম ফজলুল হক আসপিয়ার জানাযার নামাজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed