প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন সিএনজি স্টেশন ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে৷
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানিয়েছে পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আগে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানিয়েছিল পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে মঙ্গলবার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রোবাংলা। সভায় স্টেশন মালিকেরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেয়। পাশাপাশি সিদ্ধান্ত কার্যকরের জন্য কয়েক দিন সময় চায় ওনার্স অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, আমরা একটা প্রস্তাব রেখেছি তাদের কাছে, ৩ ঘণ্টার বেশি যেন বন্ধ না হয়।
পেট্রোবাংলার (অপারেশন ও মাইন বিভাগ) পরিচালক আলী মো. আল মামুন জানান, আমরাও প্রস্তাবটা দেখতে চাচ্ছি যে এটা ম্যাচ করে কিনা। তাদের যে বক্তব্যটা এসেছে সেটা বিবেচনা করে মন্ত্রণালয়ে পেশ করা হবে।
গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানি কেন আরও বাড়ানো হচ্ছে না এর জবাবে বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখীকে কারণ হিসেব তুলে ধরে পেট্রোবাংলা।
এ অবস্থায় সিদ্ধান্ত চূড়ান্ত করতে বুধবার জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত হয়।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed