Main Menu

জৈন্তাপুর বাজারে হাফ কিলো রাস্তায় যত বিড়ম্বনা

Manual6 Ad Code

মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার জন গুরুত্বপূর্ণ এলাকার আধা কিলোমিটার রাস্তায় যত সব বিড়ম্বনা পোহাতে হচ্ছে উপজেলার বিভিন্ন সেবা প্রত্যাশীরা। বাজার নিয়ন্ত্রনে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নিয়ন্ত্রন না থাকাকে দায়ী করলেন সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেহখাঁ রোড হতে উপজেলা কমপ্লেক্স রোড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। রাস্তায় প্রতি রোববার ও বুধবার সরকারি হাট-বাজার বসে। বাজার দিন গুলোতে রাস্তার দুপাশ দখল করে গড়ে উঠে অবৈধ বাজার। কিন্তু বাজারের ভিতরে বিভিন্ন সেডঘরের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট। যার কারনে বাজার দিন বিভিন্ন ব্যক্তি জায়গা না পেয়ে জন দূভোর্গ সৃষ্টি করে রাস্তা দখল করে বিভিন্ন প্রকার সবজি, ইক্ষু, বীজ, কাপড়ের পসরা বসিয়ে ব্যবসা করে আসছেন।

Manual1 Ad Code

অবৈধ ভাবে রাস্তা দখলের কারনে জৈন্তাপুর উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণী সম্পদ অফিস, সোনালী ও কৃষি ব্যাংকে আসা ব্যক্তিরা মাত্র আধা কিলোমিটার রাস্তা চলাচলে বিড়ম্বনায় পড়ে ঘন্টার পর ঘন্টা জনদূর্ভোগ পেহাতে হচ্ছে। অনেক সময় জরুরী রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া মারাত্বক ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এব্যাপারে জৈন্তাপুরবাসী একাধিকবার উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে রাস্তা মুক্ত রাখার দাবী জানিয়ে আসলেও কার্যত প্রশাসনের উদাসীনতার কারনে রাস্তা দখল করে বাজার সৃষ্টি হওয়ায় সপ্তাহে দুই দিন চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা প্রত্যাশীরা।

জৈন্তাপুর উপজেলার বাসিন্ধা ইসমাইল আলী, হরমুজ আলী, কালা মিয়া, ইজ্জ্বত আলী এ প্রতিবেদকে জানান, বাজারের বিভিন্ন সেড দখল করে হোটেল রেষ্টুরেন্ট করা হয়েছে। বাজারের ভিতরে সব্জী নিয়ে আসা লোকজন জায়গা না পেয়ে বাধ্য হয়েই রাস্তা দখল করছে। বাজারের ভিতরে সুনির্দিষ্ট কাপড় বিক্রয়ের সেড গুলো অবৈধ ভাবে হোটেলের দখলে চলে যাওয়ায় কাপড় বিক্রেতারা রাস্তা দখল করে রাখে। এসবের কারনে আমরা বার বার উপজেলা প্রশাসনকে জানানোর পরও কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। মাঝে মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে ভাসমান ব্যবসায়ীদের তাড়াতে দেখা যায়।

তারা দ্রুত সময়ের মধ্যে জনচলাচলের রাস্তা হতে ভাসমান ব্যবসায়ীদেরকে বাজারের মধ্যে স্থান দেওয়া এবং রাস্তা চলাচল কারীদের সুব্যবস্থা গ্রহনের দাবী জানান।

নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া বলেন, আমি বাজার ব্যবস্থাপণা কমিটির সভাপতি হলেও অবৈধ স্থাপনা সরিয়ে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌরীন করিম এর নিকট লিখিত আবেদন করেছিলাম। তারপর হতে উপজেলার প্রতিটি মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভায় প্রস্তাব করলেও প্রশাসনিক জটিলতায় বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না।

Manual4 Ad Code

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, আমি জরুরী কাজে ঢাকায় রয়েছি। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহীকে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ অনুসরন করতে হয়, এজন্য সময় লাগে। তারপরও বিষয়টি পক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code