পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে কুলসুম (২) ও আল মইন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোদা উপজেলার বদেশ্বরী মাঝাপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মাঝাপাড়া গ্রামের কদম আলীর মেয়ে কুলসুম ও টেপরিগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে আল মইন।
জানা যায়, শিশু কুলছুম ও আল মইন দুইজনে মিলে বাড়ির বাহিরে খেলা করছিলো। একসময় বাড়ির সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকেরা তাদের দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে এক পর্যায়ে কুলসুমের বাবা কদম আলী তাদের ২ জনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এদিকে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের নেমে আসে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed