বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শরিফুল রহমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গোপালগঞ্জের সরকারি কৌশলী অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের দায়ের করা মামলায় আদালত এই পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের ২১ নেতা কর্মীসহ গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌশলী অ্যাডভোকেট দেলোয়ার এবং তার পিতা হাসেম সরদারের নাম উল্লেখ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তাদের রাজাকার, পাকিস্তানি দোসর ও যুদ্ধাপরাধী বলেন। ২০১৯ সালের ২০ জানুয়ারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১/৫০০/৫০১/৩৪ ধারায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নম্বর সিআর-২১/২০১৯)।
আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডি দীর্ঘ ২ বছর ১ মাস তদন্ত করে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলামের নাম মামলা থেকে বাদ দেন। অন্যসব ধারা বাদ দিয়ে শুধু দণ্ডবিধির ৫০০ ধারা (মানহানি) রেখে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই দিন গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শরিফুল রহমান রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন জারি করেন। সমনে হাজির না হওয়ায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমার বয়স ছিল ১০ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ২১ জন নেতাসহ আমি ও আমার পিতাকে রাজাকার, যুদ্ধাপরাধী ও পাকিস্তানি দোষর বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করে। পত্রিকায় দেখার পর আমি মামলা করেছি। আজ আদালত সেই মামলায় কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed