কালিঘাটের বন্ধু হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাটস্থ বন্ধু হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১০ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষকে আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে ৬ জন নারী ও ৪জন পুরুষ রয়েছেন।
আটককৃত পুরুষরা হচ্ছেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার কড়গ্রামের মো. আলীর ছেলে সেলিম আহমদ (২২), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালানজিরা গ্রামের কাজল মিয়ার ছেলে মো. হাসান (৩০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের বেলাল আহমদের ছেলে পাবেল (২৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কাস্তুল গ্রামের আব্দুল আলিমের ছেলে ফরিদ উদ্দিন (৩২)সহ ছয় নারী।
আটককৃতদের বুধবার (১৫ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, বন্ধু হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই বাছাই করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed