সিলেটে ১৫ বছর পর ফাঁসির আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মামলা হওয়ার পর ১৫ বছর ধরে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ বলছে, নাম ঠিকানা বদলে ভূয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) তৈরি করে এতোদিন পালিয়ে ছিলেন তিনি।
গ্রেপ্তার হওয়া আতিক আহমদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের বাসিন্দা। একই এলাকার এক শিশুকে হত্যার দায়ে ২০০৯ সালের মে মাসে তাকে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত। এরআগে ২০০৬ সালে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
গোলাপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকান্ডের পর থেকেই পালিয়ে ছিলেন আতিক। তাকে ছাড়াই শুরু হয় মামলার বিচার কার্যক্রম। আসামিকে পলাতক রেখে রায়ও ঘোষিত হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম সাজাপ্রাপ্ত এই আসামি নাম ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করে একটি ভূয়া এনআইডি কার্ড তৈরি করেছিলো। যাতে মামাকে সে বাবা বানিয়ে ছিলো। ভূয়া এনআইডি কার্ড বানিয়ে প্রতারণার কারণে তাকে এতোদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তবে গোপন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে আমরা গ্রেপ্তার করি। এরপর মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed