সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন বলেছেন, খেলাধুলার মাধ্যমে শৃংখলার চর্চা হয়। শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে শৃংখলা জীবন লাভ করা সম্ভব।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেলা ২ টায় সমিতির ২ নম্বর বারের ৪র্থ তলায় আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক ও ক্রীড়া উপ-কমিটির আহবায়ক জনাব আজিম উদ্দীন এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোঃ মকসুদ আহমদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট ও মাহফুজুর রহমান এডভোকেট। উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি-০২ পান্না লাল দাস এডভোকেট, যুগ্ম সম্পাদক-০১ মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০২ মুমিনুর রহমান (টিটু) এডভোকেট, লাইব্রেরী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলিম উদ্দীন এডভোকেট, সহ-নির্বাচন কমিশনার মইনুল হক এডভোকেট ও মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট, সহ-সম্পাদক কবির আহমদ এডভোকেট, মোঃ কাওছার আহমদ এডভোকেট ও মোবারক হোসাইন এডভোকেট, সাবেক সভাপতি জনাব এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সহ সভাপতি-০১ জনাব শামসুল হক এডভোকেট, সাবেক সহসভাপতি-০২ মোঃ আব্দুল হাই এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট ও অশোক পুরকায়স্থ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মহসীন আহমদ চৌধুরী এডভোকেট, জোহরা জেসমিন এডভোকেট, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট, মোহাম্মদ এজাজ উদ্দিন এডভোকেট, মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন এডভোকেট, সাবেক সহ সমাজ বিষয়ক সম্পাদক আলী হায়দার ফারুক এডভোকেট, মোঃ আজমল হোসেন এডভোকেট, সাবেক লাইব্রেরী সম্পাদক তানবীর আখতার খান এডভোকেট, সাবেক নির্বাচন কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এডভোকেট, মোঃ কামরুজ্জামান এডভোকেট, সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা আলী মোস্তফা মিশকাতুন নূর এডভোকেট, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এসময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমিতির সম্মানিত সভাপতি জনাব এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট কেক কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির সাবেক সহ-সম্পাদক জনাব আব্দুল খালিক এডভোকেট।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed