কানাডার মন্ট্রিয়ালে বাংলাদেশি রেস্টুরেন্টে ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মন্ট্রিয়ালের বাংলাদেশি-অধ্যুষিত পার্ক এক্সটেনশন এলাকার সালাতিন রেস্টুরেন্টে দুর্বৃত্তরা হামলা করেছে। এ সময় তারা ভেতরে ঢুকতে না পারায় পিস্তল দিয়ে গুলি করে গ্লাস ভাঙচুর করে।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাত প্রায় ১২টায় মন্ট্রিয়ালের রু জিন সড়কের সালাতিন রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। প্রবাসী বাংলাদেশি সাজ্জাদ হুসেন সুইটের মালিকানাধীন এই রেস্টুরেন্টে দুর্বৃত্তরা প্রথমে ঢোকার চেষ্টা করে এবং পিস্তল দিয়ে গুলি করে ভাঙচুর করে।
হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। একই এলাকায় কয়েক মাস আগে ওগলভি রোডে বাংলাদেশি দোকান ‘স্বদেশ’ এ দুর্বৃত্তরা রাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে।
কানাডার মতো দেশে এ রকম হামলা এবং গুলির ঘটনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা খুবই আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সিটি মন্ট্রিয়াল পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।
মন্ট্রিয়াল পার্ক এক্সটেনশন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশির উদাত্ত আহ্বান এবং সিটির নিরাপত্তা ও কাউন্সিললের কাছে জোরালো দাবি, অতিদ্রুত এ রকম হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তি প্রদান করা হোক। এলাকায় ব্যবসায়ীদের জন্য বিশেষ নিরাপত্তামূলকব্যবস্থা নেওয়া হউক।
করোনা মহামারির কারণে ২ বছর ব্যবসায়িক ক্ষয়-ক্ষতির মুখোমুখি হচ্ছেন বাঙালি প্রবাসীরা। ব্যবসায়িক মন্দা কাটিয়ে না উঠতেই এ রকম হামলা ও গুলির ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed