Main Menu

সিলেটে এসএমএস ছাড়াই টিকা নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মোবাইলে এসএমএস না আসলেও সিলেটে টিকা নিতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ইতোমধ্যে আজ শনিবার সকাল থেকে তাদের টিকাদান শুরু হয়েছে। যারা নিবন্ধন করেছেন তারা নগর ভবনের নিচ তলায় টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এমনটি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার থেকে নগর ভবনে টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম আরও বলেন, রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্ড ও এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দিয়ে দেয়া হবে।

এদিকে সিসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট নগরীতে নিবন্ধন করে টিকার প্রথম ডোজের জন্য এখনো প্রায় ৮৫ হাজার মানুষ অপেক্ষমাণ আছেন। ধাপে ধাপে তাদের সবাইকে টিকার আওতায় আনার চেষ্টা করছে সিসিকের স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে কেন্দ্র বাড়ানোর প্রস্তাবও করেছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed