বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
ওই শিশুর নাম আবদুর রহমান তাহসিন। সে গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মানিকের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে অন্যদের সাথে খেলা করছিল তাহসিন। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।
এক পর্যায়ে বসত ঘরের পূর্ব দিকের পুকুর ঘাটে তার দেহ পানিতে ভাসতে দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. চমক আলী জানান, সবার অগোচরে পানিতে ডুবেই শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।
ডাক্তার বলেছেন, তার পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed