সিলেটে করোনায় চব্বিশ ঘন্টায় মৃত্যু ২, আক্রান্ত ৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় মাত্র ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১২৪ জন।
এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩৩ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জের ৭ জন শনাক্ত হন। ৮১৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৪৯।
এরআগে গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন ও ১০ সেপ্টেম্বর ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।
সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৭৭ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জের ৬১৯৫ জন, মৌলভীবাজারের ৭৯৫১ জন ও হবিগঞ্জের ৬৫৬৫ জন রয়েছেন।
এপর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৩০৬ জন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৫৩ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed