সিলেট অ্যামেচার ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, খেলাধুলা শরীর চর্চা ও চিত্ত বিনোদনের পাশাপাশি আমাদের নিয়মানুবর্তিতা ও শৃংখলাবোধ শিক্ষা দেয়। শরীর চর্চার পাশাপাশি খেলাধূলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার বরইকান্দি ফুটসাল এরিয়ান মাঠে জাস্ট ফ্রেন্ডস (নো ব্যাচ)’র উদ্যোগে সিলেট অ্যামেচার ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নাজিম উদ্দিন শাহান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কবির আহমদ।
বক্তব্য রাখেন, রুবেল আহমদ নান্নু, হাসান আহমদ, ডা. সাহিন, জাকারিয়া চৌধুরী শিপলু, তানিম মাহমুদ, ইশতিয়াক আহমদ, মাহাব উদ্দিন, সাদ উদ্দিন টিপু, ইমরোজ তারেক, দুলাল আহমদ, অলক প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed