Main Menu

সিলেটে খর্বকায় ৩ ভাইয়ের একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকার সেই ৩ খর্বকায় (শারীরিক প্রতিবন্ধী) ভাইয়ের একজন বুধবার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম কামাল আহমদ (৪০)।

জানা গেছে, চারাদিঘীরপাড়ের একটি পরিবারের ৩ ভাইয়ের সবাই খর্বকায় (শারীরিক প্রতিবন্ধী) আকারের। তাদের শারীরিক গঠন একবারে খাটো। চলাফেরা করতে পারেন না।

মারা যাওয়া কামাল আহমদের অপর প্রতিবন্ধী ভাই দুলাল আহমদ জানান, গেল এক সপ্তাহ ধরে তার (কামাল) শরীরে বেশ কিছু রোগ দেখা দেয়। তাদের কেউ চলাফেরা করতে না পারায় কামাল আহমদকে হাসপাতালে নেওয়া যায়নি। বুধবার বিকেল ৪টার দিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি (কামাল) মারা যান। এদিন বাদ মাগরিব নামাজে জানাজার পর হযরত মানিকপীর (র.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ১০ বছর যাবত তারা চারাদিঘীরপারের ওই বাসায় ভাড়া থাকেন বলে তাদের এক প্রতিবেশী জানিয়েছন।

Share





Related News

Comments are Closed