Main Menu

ওসমানীনগরে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেবুল মিয়া গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র।

এর আগে বুধবার বিকাল ৪টার দিকে নির্যাতিতা মহিলা বাদি হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোন ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং নিজ বাড়িতে তিনি একাই জীবন যাপন করছেন। এই সুযোগে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে অভিযুক্ত সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীয়দের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই রুহুল আমিন বলেন, বৃদ্ধা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed