সাইফুর রহমান স্মরণে ৭নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ উন্নয়নের রুপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ আসর নগরের আম্বরখানাস্থ একটি ইয়াতীম খানায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর ব্যবস্থাপনায় উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, প্রয়াত বিএনপি নেতা এম এ হকের মাগফেরাত কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, মহানগর পরিবার কল্যাণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খসরু, সহ-গণশিক্ষা সম্পাদক আলী হায়দার মজনু, সহ বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমীন, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, বিএনপি নেতা আব্দুস সোবহান, সাব্বির আহমদ, পারভেজ আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল আহমদ খান, প্রজন্ম ৭১ মহানগর যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নঈমুল ইসলাম, বিএনপি নেতা ফারুক আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপি নেতা ফারুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দিন, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আল মাহমুদ খান, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।
Related News
সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যুRead More
সিলেটের ভার্থখলা থেকে মাদককারবারী গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে এক মাদক ব্যবসায়ীRead More



Comments are Closed