শুরা বৈঠকেই মারা গেলেন শিক্ষক আব্দুস সালাম
বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে ইন্তেকাল করেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালে হুইল চেয়ারেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এসময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমির নাম ঘোষণার পরপরই তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed