জকিগঞ্জে নববধূর মৃত্যু নিয়ে রহস্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ের মেহেদীর রং হাত থেকে শুকানোর আগেই বুধবার (৮ সেপ্টেম্বর) সিলেটের জকিগঞ্জে জোবেরা বেগম নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বধূ জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামের রিপন আহমদের স্ত্রী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে পীরেরচক গ্রামের কাবির আহমদের ছেলে রিপন আহমদের (২৩) সাথে বিয়ে হয় বারহাল ইউনিয়নের নূরনগর গ্রামের মিরাজ আলীর মেয়ে জোবেরা বেগম (২০) এর। বিয়ের পর তাদের সংসারও ভালো চলছিল। বুধবার সকালে হঠাৎ জোবেরার অসুস্থতার কথা বলে রিপন জোবেরাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে নেবার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, প্রায় ১৫ দিন আগে রিপন ও জোবেরার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার সকালের দিকে রিপন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নববধূর গলায় হালকা চিঁড়ের দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নববধূর পরিবার থেকেও কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed