Main Menu

দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, শনাক্ত ২৪৯৭

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে।

এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৯৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed