সিলেটে ৬৬৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্বিন ব্রিজের পশ্চিম পাশে থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- জৈন্তাপুর উপজেলার ছৈয়া দরবস্ত বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রিমন আহমদ রিপন (২০) ও একই উপজেলার ভিত্রিখেল চতুল বাজার এলাকার আব্দুল করিমের ছেলে মো. শরিফ আহমদ (২১)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed