দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল পাঁচটি গরু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া আগুনে এক ব্যক্তির পাঁচটি গরু পুড়ে মারা গেছে।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নাপিতখাই এলাকার আব্দুন নূর মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত ৯টার দিকে আব্দুন নূর মাস্টারের গোয়ালঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। রাত সাড়ে ৯টার দিকে নূর মাস্টারের পাশের ঘরের বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার দেন। মুহূর্তেই আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ ও ঘোয়ালঘরে থাকা গরু বের করার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় গরু বের করা সম্ভব হয়নি। স্থানীয়দের চেষ্টায় রাত প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই চোখের সামনেই নূর মাস্টারের দুটি গাভি, ১টি ষাঁড় ও ২টি বাছুর পুড়ে মারা যায়। একটি ষাঁড় অগ্নিদগ্ধ হয়।
খবর পেয়ে ঘটনার রাতেই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুন নূর মাস্টারের ছেলে মো. ইসমাইল হোসাইন বলেন, ‘ঘোয়ালঘরে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। এটা দুর্বৃত্তের কাজ। শত্রুতা বশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। একটি ষাঁড় অগ্নিদগদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘর ও গরু পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed