বিশ্বে করোনায় আরো ৬ হাজার ৬০৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ লোকের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৮৮ হাজার ৭৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৭৫৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ১৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬০৬ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ২১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৬ হাজার ৫৫৯ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জনের। মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed