সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতা পরিবহণ নেতা আম্বরখানা-সালুটিকর সিএনজি অটোরিকশার সাবেক চেয়ারম্যান সৈয়দ জুবের আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছেলে সৈয়দ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিস ও হৃদরোগসহ বিভিন্ন রোগে সৈয়দ জুবের আলী ভুগছিলেন। গতকাল রোববার তার পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন নগরীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
আজ সোমবার বাদ আসর নগরীর খাসদবীর মাদানী জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হবে বলে জানান বাপ্পি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed