দেশে করোনায় আরও ৬৫ মৃত্যু, শনাক্ত ২৭১০
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে।
নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এই ২৪ ঘণ্টায় ৩৩ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৩২ জন।
এদিকে একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৮ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২২০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ জন মারা গেছেন ৫১ থেকে ৬০ বছর বয়সীরা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৯৮ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩৬১ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ মারা গেছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে দুইজন মারা গেছেন। এদিকে ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১২ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ।
এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন ৭০ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের দেহে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed