Main Menu

সিলেটে করোনায় আরো ৯ মৃত্যু, শনাক্ত ৮১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৯ জন। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জন।

এদিকে, একই সময়ে নতুন করে আরো ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৪৭২ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, মারা যাওয়া ৯ জনের সবাই সিলেট জেলার। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন ৯১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৪৭২ জন। তন্মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ জন রয়েছেন।

আর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে ৪৫ হাজার ৪২৪ জন সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed