পাঞ্জশির সম্পূর্ণ দখলে নিয়েছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান পাঞ্জশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন।
ইসলামপন্থি গোষ্ঠী তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রতিরোধ বাহিনীগুলো পর্বতে ঘেরা পাঞ্জশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
এখন এই প্রদেশটিও তাদের নিয়ন্ত্রণে এসে গেছে বলে সোমবার (৬ সেপ্টেম্বর) দাবি করলেন জাবিহউল্লাহ মুজাহিদ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে তালেবান যোদ্ধাদের পাঞ্জশিরের গর্ভনর কম্পাউন্ডের গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) নেতা আহমদ মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আলোচনার মাধ্যমে পাঞ্জশিরের লড়াই নিষ্পত্তি করতে আফগানিস্তানের ধর্মীয় আলেমদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তিনি। তালেবানের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন।
এর আগে তালেবান মুখপাত্র বিলাল কারিমি রোববার জানিয়েছিলেন, তাদের বাহিনীগুলো পাঞ্জশির প্রদেশের রাজধানী বাজারায় ঢুকে পড়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed