Main Menu

আদিবাসীদের সুরক্ষার দাবিতে সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবাদী সমাবেশ থেকে দেশের আদিবাসীদের সুরক্ষা দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনার জন্য এদেশের আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীনতার ৫০ বছরে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের নিজ ভূমি থেকে। মুজিব শতবর্ষে কুলাউড়ায় আদিবাসীদের প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আচরণ রহস্যজনক। এ নিয়ে অবশ্যই সরকারকে জবাবদিহি করতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদি সরকার রনির সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, করোনামুক্ত শ্রীমঙ্গল চাই এর সংগঠক প্রীতম দাশ, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এস কে দাশ সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি তপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি সামিন তালুকদার, কমলগঞ্জ উপজেলা সংসদের সভাপতি সামায়েল রহমান, সাধারণ সম্পাদক মিঠুন উড়াং, শ্রীমঙ্গল উপজেলা সংসদের কোষাধ্যক্ষ স্বাধীন দেব, খাসি স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক লেনছার জয় তংপের, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং, শ্রীচুক যুব গারো সংগঠনের উপদেষ্টা স্যামুয়েল জোসেফ, ফরলি নিয়াং, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সদস্য, সেরেনদীপ পামথেত, বিজয় সুছিয়াং, আদিবাসী সংগঠক আপন ওঁরাও প্রমুখ।

প্রতিবাদী সমাবেশে আদিবাসীদের ৯ দফা দাবির প্রতি সংহতি জানানো হয়।

Share





Related News

Comments are Closed