Main Menu

দেশে করোনায় আরও ৬১ মৃত্যু, শনাক্ত ১৭৪৩

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে।

এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৮২ শতাংশ।

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭০ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৭ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed