কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি জাপা প্রার্থী আতিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো.আতিকুর রহমান আতিক কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের ছাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট না দিয়ে তাকে কেন্দ্র থেকে ফিরে যেতে হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার রেবতী রমণ সরকারি দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ১০টার দিকে নিজের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। কেন্দ্রের একটি বুথে ঢুকলেও ইবিএমে ভোট দিতে ব্যর্থ হন তিনি। এরপর একে একে কেন্দ্রের আরও দুটি বুথে গিয়ে চেষ্টা করলেও আঙ্গুলের ছাপ না মিলায় তিনি ভোট দিতে পারেননি। পরে বুথ থেকে বেরিয়ে এসে তিনি সংশ্লিষ্টদের বিষয়টি জানান।
এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য জাপার প্রার্থী আতিককে অনুরোধ করেন।
রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাসুদ রানা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আতিকুর রহমান সকালে ভোট দিতে পারেননি। আমরা তাকে দুই ঘণ্টা পর এসে ভোট দিতে বলেছি।
এদিকে আতিক ভোট দিতে না পারলেও সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এছাড়া দক্ষিন সুরমার দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেছেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।
এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের উপনির্বাচনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ১৪৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী মোটরকার প্রতীকের বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি। গত ১১ মার্চ করোনায় এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে আসনটি শূন্য হয়। তপশীল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুই দিন আগে ভোটগ্রহণ স্থগিত করে আদালত। পরবর্তী সময়ে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে কমিশন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed