সিসি ক্যামেরার আওতায় এলো নরসিংটিলা এলাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নরসিংটিলা এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে। এলাকাবাসীর সেবামুলক সংগঠন নরসিংটিলা উন্নয়ন কমিটির উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় নয় লাখ টাকা ব্যয়ে এলাকায় ৩৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মুখলেছুর রহমান কামরান এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নিজেদের উদ্যোগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করতে হবে।
বিশেষ করে ইদানীং বিভিন্ন স্থানে কিশোর গ্যাং গড়ে উঠছে, অপরাধীরা যাতে কোনভাবে আস্তানা গড়ে তুলতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
নরসিংটিলা উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহেদ সারোয়ার সবুজের পরিচালনায় সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ টি এ আল আমিন, এডভোকেট মাসুক উদ্দিন সফিক, আবুল হোসেন হেনা, এডভোকেট মোস্তফা আল আজহার দিলওয়ার, আবদুল বাতিন, মোহাম্মদ আলাউদ্দিন, মুজাহিদুল ইসলাম মান্না, মঈন উদ্দিন, শাহিন আহমদ, আবু সুফিয়ান, মোহাম্মদ কামরুজ্জামান দীপু, এডভোকেট দিদার আহমদ, মঈন উদ্দিন মোল্লা, রাজন আহমদ, মোহাম্মদ জাল্লাল খান মিন্টু, টিপু দত্ত, মোহাম্মদ জামাল আহমদ, মোহাম্মদ ফারুক মিয়া, আবু বকর সিদ্দিক, জামিল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ দিলওয়ার আহমদ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed