Main Menu

মেয়র তাপসের কুশপুতুল দাহ

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুতুল দাহ করেছে পুরান ঢাকার বাসিন্দরা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেসক্লাবের সামনের রাস্তায় মেয়র তাপসের একটি কুশপুতুল জ্বালিয়ে দেন।

এসময় তারা মেয়র তাপসের ব্যর্থতার প্রতিবাদ করেন। বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র তাপসের সীমাহীন ব্যর্থ। শিশু-বৃদ্ধ সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর দায় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিতে হবে।

মানবন্ধবনে অংশগ্রহনকারী বাসিন্দারা বলেন, করোনার এই সময়ে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পরও মেয়র তাপস কোন কার্যকর ব্যবস্থা নেননি। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ থাকার পরও সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় আজ এই অবস্থা। তবুও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

তারা বলেন, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা চাই, সিটি করপোরেশনে যোগ্য প্রতিনিধি থাকুক। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বড় কথা না বলে কাজ করে দেখাক।

পুরান ঢাকার বংশাল এলাকার এক নারী বলেন, বর্তমানে করোনার চাইতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। হাসপাতালগুলোতে একজন করোনা রোগী ভর্তি হলে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। কিন্তু দক্ষিণের মেয়র এ বিষয়ে কোন পদক্ষেপই নিচ্ছেন না। আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করছেন না।

বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকেরা দুশ্চিন্তায় থাকেন, তাদের খোঁজ নেওয়ার কেউ নেই। হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। বছরের পর বছর এ অবস্থা চলতে পারে না।

 

Share





Related News

Comments are Closed