আকস্মিক বন্যায় নিউইয়র্কে ৪৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইডার তাণ্ডবে আকস্মিক বন্যায় নিউইয়র্কে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে ভবনের বেসমেন্টে আটকে পড়ে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাতাল রেল পরিষেবা।
নিউইয়র্কের ম্যানহাটনের বেসমেন্টে থাকা মেটোদিজা মিহাজলভের রেস্তোরাঁয় পানি ঢুকে গেছে। তিনি বলেন, আমার বয়স ৫০ বছর। আমি কখনও এমন বৃষ্টি দেখিনি। এ বছর সব কিছুই কেমন জানি অদ্ভুত।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে এখন যে রকম ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং রাস্তায় যে রকম বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে, তাকে এক ‘ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
ঘূর্ণিঝড় ইডা গত ২৯ আগস্ট রোববার লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এই ঘূর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার।
লুইজিয়ানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা সবাই একসঙ্গে রয়েছি। জাতি সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার লুইজিয়ানায় যাওয়ার কথা জো বাইডেনের। সেখানে ঘূর্ণিঝড় ইডার কারণে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ১০ লক্ষাধিক মানুষ।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed