Main Menu

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আইয়ুব আলী মারা গেছেন। বুধবার রাত ১০টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহি আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার পুরো শরীর থেতলে গেছে।

তারা জানান, রাস্তার পাশে এক ব্যক্তির লাশ ও লাল রঙের একটি পালসার মোটর সাইকেল পড়ে রয়েছে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের সহকর্মী রশীদ আহমদ জানান, ‘বুধবার বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট বিতরণ ও একাডেমীক বিষয়ক সভায় অংশগ্রহণ শেষে তাঁর গ্রামের বাড়ী বড়লেখা উপজেলায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।’

খেলাফত মজলিসের সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইনও জলঢুপে সড়ক দুর্ঘটনায় মাওলানা আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মাওলানা আইয়ুব আলী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট জোনের সহকারি ছিলেন। তিনি বড়লেখা উপজেলার তারাদরম এলাকার মৃত আব্দুল মালিকের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

তার মৃতুত্যে তিনি গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed