Main Menu

পাথরে ধাক্কা লেগে গভীর খাদে বাস, নিহত ৩২

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এ ঘটনায় ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে তারা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী লিমার পার্শ্ববর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) পূর্বে অবস্থিত সংকীর্ণ ক্যারেতেরা সেন্ট্রাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংকীর্ণ এই সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে।

পেরুর পুলিশ কমান্ডার সিজার সারভ্যানটিস জানান, ‘ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একটি ছেলে শিশু এবং ৩ বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে।’

Manual7 Ad Code

প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। এক সময় বাসটি একটি পাথরে ধাক্কা দেওয়ার পর প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়।

Manual3 Ad Code

এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। এদিকে দেশটির পুলিশ বিভাগ টুইটারে দেওয়া এক বার্তায় দেশটির জানায়, জীবিতদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দেশটির সরকারি কর্মকর্তারা গত চার দিনে দেশটিতে তৃতীয় বড় দুর্ঘটনায় অধিক সংখ্যক মানুষের প্রাণহাণীর ঘটনা ঘটেছে। এর আগে গত রোববার পেরুর আমাজান নদীতে দুই নৌকার সংঘর্ষের পর পানিতে ডুবে ২২ জন প্রাণ হারান। জীবিত ফিরে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকায় সেসময় প্রায় ২০ জন শিশুও ছিল।

পেরুতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। যানবাহনের দ্রুতগতি, মহাসড়কের বেহাল অবস্থা, দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে প্রায় পেরুতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code