কমলগঞ্জে মহিলা আ.লীগের আলোচনা সভা ও মিলাদ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর বাসভবনের সম্মুখে উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মিনারুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার, সহ দপ্তর সম্পাদক হামিদুর রহমান চৌধুরী বাবর, সদস্য রাসেল মতলিব তরফদার, মহিলা আওয়ামীলীগ সদস্য রুবিনা আক্তার প্রমুখ। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed