কমলগঞ্জের রুপসপুর গ্রামের রাস্তা পাকাকরণের দাবী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আভ্যন্তরীন রাস্তটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন। বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা, আর কাদায় পরিনত হওয়ায় মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। তাই একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে মঙ্গলবার সকাল থেকে গ্রামীণ অবকাঠামোর এক কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে মধ্যরুপসপুর খেদমতে কোরআন ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী।
মুন্সীবাজার ইউনিয়নের বৃহত্তর রুপসপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামটির পাশে আবহমান ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত কেওলার হাওর রয়েছে। গ্রামটি নিম্নাঞ্চল থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখনই রুপসপুরের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই গ্রামে রয়েছে রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা ও জামে মসজিদ। এই অঞ্চল রয়েছেন অনেক প্রবাসী। তাদের উপার্জিত অর্থের একাংশ দেশ পরিচালনা ক্ষেত্রে ভ‚মিকা রাখেন।
রুপসপুর গ্রামের বাসিন্দা মো. দুরুদ মিয়া মাষ্টার, মাসুক মিয়া মাষ্টার, শেখ আব্দুল্লাহ, নুরুল ইসলাম সুমন, শেখ কামরুল ইসলাম, শেখ ঝরনা, জুনাব আলী, মাওঃ আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, বাবু মিয়া, কাছিম আলীসহ আরও অনেকে জানান, রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বন্দরবাজার রাস্তাটি অতি গুরুত্বপ‚র্ণ। এই রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাচল করে থাকেন। বর্ষার সময়ে অল্প বৃষ্টিতেই হাটু পর্যন্ত কাঁদা জমে থাকে। যার কারণে গর্ভবতী, রোগীসহ অন্যান্য মানুষ এই রাস্তা দিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা আরো জানান, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির মাধ্যমে এই রাস্তাটি পাকা করণ কার্যক্রম নেয়া হয়েছে। মাপ যোগ হয়ে গেছে। এটি দ্রত বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের কাছে এলাকাবাসী আবেদন জানিয়েছেন।
সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির উন্নয়ন সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক কমলগঞ্জ উপজেলা দ‚র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল জানান, এই রাস্তাটি ইষ্টিমিট হয়ে গেছে। কোভিড ১৯ এর কারনে একটু পিছিয়েছে। রাস্তাটির কাজ শীঘ্রই শুরু হবে।
মধ্যরুপসপুর খেদমতে কোরআন ইসলামী যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম সুমন এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে বর্ষা মৌসুমে রাস্তার একাধিকবার কাজ করছেন। যাতে মানুষজন চলাচল করতে পারেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed