গোলাপগঞ্জে অন্যজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান মাহি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত মাহি লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের সুবহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জান যায়, সন্ধ্যায় মাঠে খেলা শেষে কয়েকজন কিশোর লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে নামে। এসময় এক কিশোর পানিতে ডুবে যাচ্ছে দেখে নিহত মাহি ওই কিশোরকে উদ্ধার করতে পানিতে নামে।
ওই কিশোরকে বাঁচালেও মাহি পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয়রা গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত ৯টায় মাহির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
তবে মাহি সাতার জানতো কি-না, কীভাবে দুর্ঘটনাটি ঘটছে তা পুলিশ জানার চেষ্টা করছে বলে জানান এসআই লুৎফুর রহমান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed