Main Menu

সিলেটে ৮৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ৮৬০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে মেজর মো. মঈনুল ইসলাম এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কাষ্টঘর এলাকার গাজী রোরহান উদ্দীন মার্কেটের সামনে থেকে তাকে আটক করে।

সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ইকরছই গ্রামের মৃত হজরত আলীর ছেলে।

আটক নুরুল ইসলামকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান- পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed