বাংলাদেশ-ভারত ফ্লাইট ৩ সেপ্টেম্বর চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত ফ্লাইট আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত।
শনিবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed