কলমাকান্দায় ৫৪ লাখ টাকার ভারতীয় কাপড় আটক
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী উপজেলার ফুলবাড়ি নামক স্থান থেকে এই মালামাল জব্দ করা হয়।
এ সময় ভারতীয় জর্জেট শাড়ি ১৫৫ পিস, জেন্টস্ টি শার্ট ৩০ পিস, থ্রি পিস ৪১টি, জর্জেট চুমকি দিয়ে কাজ করা ওড়না ৭৪ পিস, প্রিন্টের ওড়না ১০ পিস, এম্বোডারি করা থ্রি পিস ১৪৩ পিস, লেহেঙ্গা ১৫২ পিস, গিতিকা থ্রি পিস ৩ পিস, ভারতীয় ওয়ান পিস ৪ পিস, ওড়না (বড়) ১৬৩ পিস, সুতি কাপড় ১৩ পিস, পিয়ানি শাড়ি ৫০৬ পিস, শানজানা শাড়ি ৩২ পিস, সুতি শাড়ি ৬৯ পিস, হাতে কাজ করা শাড়ি ৫ পিস ও জামদানী শাড়ি ২৯ পিস জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২ হাজার ৯ শত টাকা।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা বিওপির সুবেদার মো: শাহজাহান মৃধার নেতৃত্বে ১৩ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি।
পরে সীমান্ত পিলার ১১৭২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায় তারা।
এ সময় এই মালামাল জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বলেও জানায় বিজিবি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed