স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর নেতৃবৃন্দ।
করোনা মহামারীর দোহাই দিয়ে সবকিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবী জানান তারা।
শনিবার (২৮ আগস্ট) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের এক সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সভায় ফেডারেশনের মহানগর আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুব ই এলাহী এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মোঃ আব্দুস শাকুর।
বক্তব্য রাখেন, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুহাম্মদ গোলাম রব্বানী ও প্রিন্সিপাল মোহাম্মদ জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়র আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও মুফতি আলী হায়দার প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed