Main Menu

জাতীয়তাবাদী প্রজন্ম-৭১’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব মিশে আছে। তাই তাঁর আদর্শকে অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ কে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ জিয়ার অসমাপ্ত কাজ ও স্বপ্ন পূরণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আমরা শহীদ জিয়ার রাজনীতিকে অনুসরণ করে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করব।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর ভাতালিয়াস্থ এলাকায় আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ সিলেট মহানগর শাখার আহ্বায়ক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট, শাকীল আহমদ খান, রোমেল আহমদ, মো. সহিদুল ইসলাম খোকন, মফিজ আহমদ, বিলাস জিত শেখ, মো. সোলেমান আহমদ হুমায়ুন, জালাল উদ্দিন, মির সাইদুর রহমান আরাফাত, আলীম উদ্দিন, মো. আলী আব্বাস, তারেক আহমদ, তাজ উদ্দিন, মাসুক, মো. সাদেক, মো. হামিদ, ইকবাল হোসেন লিটন, আনিসুর রহমান আকাশ, আনোয়ার হোসাইন, শেখ সিদ্দিক পারভেজ, ফারুক আহাদ, আব্দুল আলীম, রফিকুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed