সিলেটে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭৭২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে মাত্র ১২৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। একই সময় সুস্থ হয়েছে ৩১৬ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। চিকিৎসাধীন রয়েছে ৫৮৩ জন।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণী থেকে জানা যায়, নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৬ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৩২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন রয়েছেন।
একই সময়ে সিলেটে ৩১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৯০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৪৮ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৬ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সকলেই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ৫৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫১৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed