Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ২২

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বিলে নৌকাডুবির ঘটনায় নাশরা (৩) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল ও ফারার সার্ভিসের ২২ জনের একটি টিম। সকাল পৌনে ১০টার দিকে তারা শিশু নাশরার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচা শাহিদ হোসেন নাশরার লাশ শনাক্ত করেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

Share





Related News

Comments are Closed