আসামে গুলি ছুঁড়ে-আগুনে পুড়িয়ে ৫ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: আসামের রাস্তায় সাতটি ট্রাক অবরোধ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে আগুন ধরিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
আসামের রাস্তায় সাতটি ট্রাক অবরোধ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে আগুন ধরিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এই নৃশংস ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার আসামের দিমা হাসাও জেলায় এই ঘটনা ঘটে।
দিমা হাসাও জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ জয়ন্ত সিং হিন্দুস্তান টাইমসকে জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে ছয়টি ট্রাকে ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা। থামানোর পর ট্রাকগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয় ।
এর পরে আততায়ীরা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়। নিহত এবং আহতরা সবাই ট্রাকচালক এবং শ্রমিক । তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচটি মৃতদেহ পান। সবগুলো মৃতদেহ আগুনে পোড়া।
ওই ট্রাকগুলোর মালিকরা জানান, তাদের কাছে বহু অর্থের দাবি করেছিল এক সশস্ত্র গোষ্ঠীরা সদস্যরা।
আসাম পুলিশের ধারনা, এ হামলার সঙ্গে আসামের সশস্ত্র দিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) যোগসূত্র রয়েছে। তবে ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ।
দিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) ২০১৯ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দিমাসা আসামের একটি উপজাতি।
২০১১ সালের জরিপ অনুযায়ী, দিমা হাসাও জেলায় প্রায় এক লাখ ৪২ হাজার ৪১৩ জন দিমাসা উপজাতির মানুষের বাস করে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed