বিশ্বনাথে মই থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মই থেকে পড়ে মো. আকিল (৩০) নামে এক দিনমজুর মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌর এলাকার মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মারা যাওয়া আকিল মিয়াজানেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার পিতার নাম মৃত আবদুল। তাদের মূল বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্নতা করতে যান দিনমজুর আকিল। তিনি একটি স্টিলের মই নিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের চালে জমে থাকা ময়লা ঝাড়ু দিয়ে পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি মই থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী ভট্টাচার্য বলেন, আমি সে সময় বিদ্যালয়েই ছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। আমার ধারণা, ওই দিনমজুর হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে পড়ে দিনমজুর আকিল মারা গেছেন। তবুও, এই মৃত্যু নিয়ে যাতে কোনো বিতর্ক দেখা না দেয়, সে জন্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed